নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২১ ১৮:০৩

আম্বরখানা থেকে রিভলবারসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

সিলেটে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ সুলতান আহমদ রিপন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯।

র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে র‍্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সুলতান আহমদ রিপনকে গ্রেফতার করে।

রিপন সিলেটের পুরাতন মেডিকেল খেত্রিপাড়া এলাকার ওসমানী মেডিকেল এর স্টাফ কোয়ার্টারের মৃত আব্দুল খালিকের ছেলে। গ্রেফতারের পর তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম (পিএসসি) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

আপনার মন্তব্য

আলোচিত