২৫ এপ্রিল, ২০২১ ২২:৪৩
করোনা ভাইরাসের কারণে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কর্মহীন হয়ে পড়া ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) উপজেলার ৬টি ইউনিয়নের পরিবারগুলোর হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে আছে ১০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১লিটার ভোজ্যতেল, ১ কেজি ছোলা ও ১ কেজি লবন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বিতরণে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ওমর ফারুক প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে প্রধানমন্ত্রীর বরাদ্দ হতে জুড়ী উপজেলায় ২ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ৫টি ইউনিয়নে ৩০০কেজি চাল ও জায়ফরনগর ইউনিয়নে ৫০০কেজি করে বরাদ্দ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য