নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২১ ১৯:০৭

গোয়াইনঘাট থেকে ভারতীয় এ্যানার্জি ড্রিংকের চালান আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়া এলাকা থেকে ১ হাজার ৩২ পিস ভারতীয় এ্যানার্জি ড্রিংক (রেড বুল) আটক করেছে পুলিশ। সিলেটে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এই অভিযানে একটি পিকআপও আটক করে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উদ্ধারকৃত রেড বুলর বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, সীমান্ত পথে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বিপুল পরিমান রেড বুলসহ একটি পিকাপ আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত