মাধবপুর প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২১ ১৯:২৬

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে জেল-জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন তাদের এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে শাহজাহান মুন্সী (২০) ও আবুল কালাম (৩০)। তাদের মধ্যে শাহজাহান মুন্সীকে এক মাসের কারাদণ্ড ও আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার সোনাই নদী থেকে বালু উত্তোলন ও বহরা ইউনিয়নের কাশিমনগর রেলগেইট এলাকায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে শাহজাহান মুন্সী ও আবুল কালামকে আটক করা হয়। পরে তাদের জেল ও জরিমানা করা হয়।

দুজনকে জেল-জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত