সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২১ ১৯:৫২

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ইফতার বিতরণ

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অসহায় দুঃস্থ,পথচারী,করোনায় সাময়িক বিপর্যস্ত ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে জেলা শহরের চেম্বার অব কমার্স অফিস প্রাঙ্গণের ট্রাফিক পয়েন্ট এলাকায় অসহায়-দুঃস্থ, করোনায় সাময়িক বিপর্যস্ত, পথচারী ও রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করেন।

ইফতার বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব নুরুল হুদা মুকুট। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা খায়রুল হুদা চপল,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি লিখন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র ,সাইফুল ইসলাম রাজন ,মাজিদুর রহমান মুন্না ,প্রভাস পাল ,দীপ্ত বনিক ,হুজাইফা হুদা অনিক ,দীপ্ত দাস ,অরুপ রায় ,তোষার আফনান, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ নেতা সাফায়েত জামিল কলেজ ছাত্রলীগ নেতা রিমন রহমান প্রমুখ।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে জানান, ‘পবিত্র রমজান উপলক্ষে গরীব-দুঃখী, ভাসমান ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে আমরা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

আপনার মন্তব্য

আলোচিত