২৬ এপ্রিল, ২০২১ ২০:৫৫
স্বাস্থ্যবিধি না মানায় র্যাব-৯ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে শায়েস্তাগঞ্জে ৩৯ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে র্যাব-৯ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শায়েস্তাগঞ্জে অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ৩৯ ব্যক্তিকে ১২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। অভিযানে র্যাব-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল অংশ নেয়।
দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান হয়।
আপনার মন্তব্য