২৭ এপ্রিল, ২০২১ ১৬:৫৩
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিনা আক্তার লুবনা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাহমিনা আক্তার লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ১৯তম ব্যাচের সেকশন-এ’র শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান রাশেদুল ইসলাম।
এদিকে তাহমিনা আক্তার লুবনার মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিডিং বিশ্ববিদ্যালয় পরিবার।
আপনার মন্তব্য