নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২১ ২০:০৮

নবীগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ রস্তুমপুর টোলপ্লাজা এলাকা থেকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর বড় কাফন এলাকার মো. আশিক আলীর ছেলে মো. তাইবুর রহমান (২৮) ও খাড়াই গ্রামের মো. আলকাছ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

বুধবার দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল নবীগঞ্জ থানার রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় মো. তাইবুর রহমান ও মো. শফিকুল ইসলাম নিকট থেকে ৪১ কেজি গাঁজাসহ জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার অংশ নেন।



আপনার মন্তব্য

আলোচিত