তাহিরপুর প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২১ ২১:০০

তাহিরপুরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

করোনা মহামারি ও লকডাউনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত উপহার সামগ্রী বিরতণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ৪০জন অসহায় ও শ্রমিক পরিবারে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট শিল্পী রানী মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক আলী মুর্তজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উত্তর বড়দল ইউনিয়ন আ. লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান খেলু, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপ সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত