নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২১ ১৫:৪৯

নগরের টিকা কেন্দ্র পরিদর্শনে মেয়র আরিফ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সর্তকতার সাথে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম চলছে। টিকা গ্রহণকারীদেরও সংক্রমণ এড়াতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সিসিকের টিকা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিসিক ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও সাবান বিতরণের কাজ পরিচালনা করছে।

সিসিক মেয়র বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে নগর জুড়ে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমও চলছে। নগরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ঔষধ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষায় সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নগরবাসীর প্রতি আহবান জানান সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক মেয়র জানান, এই পরিস্থিতিতেও সিসিকের নিয়মিত সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নগর উন্নয়নের চলমান কাজও চলমান রয়েছে।

টিকা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহসহ টিকা দান কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।

আপনার মন্তব্য

আলোচিত