২৯ এপ্রিল, ২০২১ ১৭:৪৮
হবিগঞ্জের চুনারুঘাটে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এর একটি দল গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃরা হচ্ছে চুনারুঘাটের কাঁঠালবাড়ী এলাকার মো. ওয়াহিদ মিয়ার ছেলে মো. শাহজাহানমিয়া (২৫) ও হলহলিয়া এলাকার মর্তুজ মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া (২৬)।
এ ঘটনায় র্যাব বাদী স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৪নম্বর পাইকপাড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দেউন্দি চা বাগানের বসুন্ধরা ব্রীজের ওপর অভিযান চালানো হয়। এই সময় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. শাহজাহানমিয়া ও মো. ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য