২৯ এপ্রিল, ২০২১ ২১:৪৬
হবিগঞ্জের চুনারুঘাটে করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী আশ্রয়ণে উক্ত সহায়তা প্রদান করা হয়। হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়ণের শতাধিক ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মর্জিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, সার্ভেয়ার মনির হোসেন, সার্ভেয়ার আবুল কালাম, তহসিলদার ইউনুছ আলী, চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম সহ আরও অনেকই।
জেলা প্রশাসক ইসরাত জাহান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এ সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ কোভিড-১৯ এর ফলে বাংলাদেশে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে, প্রান্তিক জনগোষ্ঠীসহ সারা দেশের কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার গত বছর বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করেছিল। এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় দেওয়া হচ্ছে ।
পরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি ঘর, পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি ঘর নির্মাণের সমস্ত উপকরণ ও টিউবওয়েল পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করেন ও প্রত্যেক উপকারভোগীর সাথে কথা বলেন। এসময় উপকারভোগীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় তাদেরকে জমি এবং ঘর প্রদানের জন্য।
ঘরগুলো ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। এ সময় সাথে ছিলেন জেলা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউপি
চেয়ারম্যান সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসারের পুরাতন ভবন ও পুরাতন পুকুর পরিদর্শন করেন। এদিকে বিকেল ৫ টায় পানছড়ি ইকো রিসোর্টের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।
আপনার মন্তব্য