৩০ এপ্রিল, ২০২১ ০০:২৯
আবার বিদ্যুৎহীনতার কবলে পড়তে যাচ্ছে সিলেট নগরের বেশ কয়েকটি এলাকা। সংস্কার কাজের জন্য শনিবার নগরের কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভাগ থেকে এমন এক সময়ে এ তথ্য জানা্নো হলো যখন পুরো সিলেট পুড়ছে তীব্র দাবদাহে। গরমে মানুষের হাপিত্যষ অবস্থা। এরকম সময়ে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জরুরী মেরামত কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের আওতাধীন ৩৩ কেভি উপশহর এবং ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের এলাকা সমূহে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
এলাকা সমূহ হচ্ছে-উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর ও নয়াবস্তি।
এছাড়া ৩৩/১১ কেভি লাইনের এমসি কলেজ উপকেন্দ্র টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকাসমূহেও বিদ্যুৎ থাকবে না।
আপনার মন্তব্য