৩০ এপ্রিল, ২০২১ ১৩:৩৪
সিলেটের জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও স্থানীয় শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম।
ওসি মো. আবুল কাসেম জানান, বিশেষ ক্ষমতা আইনে ২০ এপ্রিল পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য