৩০ এপ্রিল, ২০২১ ২৩:৩২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে ইফতারের খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩০ এপ্রিল ইফতারের পূর্ব মুহূর্তে পৌর শহরে ১০০ জন অসহায় ছিন্নমূল পথচারীদের এই ইফতার দেওয়া হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাবেক সহ-সম্পাদক মো. সামছুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, উপজেলা তরুণ লীগের আহবায়ক রায়হান আহমদ, সাইফুর রহমান নিজাম, এহসানুল হক আদিল, ওয়ালিদ হাসান সাঈদ, শাহরিয়ার সিফাত, আশফাক আলম দানিয়াল উপস্থিত ছিলেন প্রমুখ।
আপনার মন্তব্য