বড়লেখা প্রতিনিধি

২০ মে, ২০২১ ২০:১৯

বড়লেখায় ইউএনও শামীম আল ইমরানকে বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার (১৯ মে) রাত ৯টায় বড়লেখা উপজেলা পরিষদের আয়োজনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

একই সময় বড়লেখা অফিসার্স ক্লাব ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনও তাকে বিদায় সংর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের অধ্যক্ষ একেএম হেলাল, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

এদিকে বড়লেখা প্রেসক্লাব, দুর্বার মুক্ত স্কাউট দল, উপজেলা স্কাউট, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান পৃথক বিদায় সংবর্ধনা দিয়েছে।

প্রসঙ্গত, ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপ পরিচালক পদে পদায়ন হয়েছেন। তিনি ২০১৯ সালের এপ্রিল মাসে বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত