সিলেট টুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৫ ১৬:০৩

বিয়ানীবাজারে নিজু হত্যারকারীদের গ্রেফতার দাবিতে স্মারকলিপি

বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা জামাল হোসেনের গুলিতে নিহত নিজু আাহমদ (১৫) হত্যার প্রতিবাদে পৌরশহরে শোক র‌্যালী ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। সোমবার বেলা আড়াইটায় নিহতের জন্মস্থান কসবা-খাসা গ্রামের লোকজন শোক র‌্যালী শেষে জেলা প্রশাসকের বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরীর কাছে এ স্মারকলিপি দেন।

এতে নিজু হত্যায় জড়িত প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন এবং তার বাহিনীর অপর সদস্যদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

স্মারকলিপি গ্রহণকালে ইউএনও শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আসামীদের গ্রেফতারে পুুলিশকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক তাদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।

গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাছিব মনিয়া, আব্দুল মুছব্বির, বাবুল আখতার, রফিক উদ্দিন তোতা, নজরুল হোসেন, মাসুক আহমদ, হাফিজ নজরুল ইসলাম, এবাদ আহমদ ও মিলাদ মোঃ জয়নুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে অটোরিক্সা ষ্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের সাবেক আহবায়ক জামাল হোসেন গ্রুপের গুলিতে ঘটনাস্থলে নির্মমভাবে নিহত হয় মাংস দোকানের কর্মচারী কিশোর নিজু আহমদ। সে কসবা গ্রামের সুবল মিয়ার পুত্র। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

আপনার মন্তব্য

আলোচিত