০২ জুন, ২০২১ ১৯:২০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সিমনা ছড়া বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ সিমনা ছড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে উপজেলার লোহাইদ গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. জাহাঙ্গীর মিয়াকে (২৭) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার মহিউদ্দিন আহামেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য