০৫ জুন, ২০২১ ০১:৪২
সিলেটের গোয়াইনঘাটের জাফলং বিট অফিসার মো. জহিরুল ইসলাম রাজুর নেতৃত্বে অভিযান চালিয়ে শিকারীদের কাছ থেকে একটি তোতা পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তোতা পাখিটি অবমুক্ত করেন বিট অফিসার।
শুক্রবার জাফলং বাজারের আজির উদ্দিন সুপার মার্কেটে শিকার করে নিয়ে আসা এই তোতা পাখি অবমুক্ত করা হয়। পাখিটি জাফলং বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছলো বলে জানা গেছে।
এ ব্যাপারে জাফলং বনবিট ফরেষ্টার মোঃ জহিরুল ইসলাম রাজু বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় বনবিভাগের প্রচেষ্টা অব্যাহত আছে। পাখি শিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য