গোয়াইনঘাট প্রতিনিধি

০৫ জুন, ২০২১ ১৮:৩৮

গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শনিবার (৫ জুন) সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়।

এই প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ বাস্তবায়ন কমিটি। এই কমিটি বিভিন্ন ধরনের স্টলে খামারিদের নিজস্ব চিন্তা চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দেন।

প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. জামাল খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার সভাপতি তাহমিলুর রহমান। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলী, উপজেলা মৎস্য অফিসার আহমেদ কবির খান গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।

প্রদর্শনীতে ৭টি ক্যাটাগরিতে মোট ২১টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হয়। পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত