মাধবপুর প্রতিনিধি

০৭ জুন, ২০২১ ১৬:২৬

মাধবপুরে ইয়াবাসহ ফার্মেসির কর্মচারী আটক

হবিগঞ্জের মাধবপুরে এন সি ফার্মেসি থেকে ১০৫ পিস ইয়াবাসহ দোকান কর্মচারীকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (৬জুন ) রাত ৯ টার সময় হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের বিনয় বনিকের মালিকানাধীন এন সি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় পুলিশ প্রিয়তোষ দাস নামে দোকান কর্মচারীকে আটক করে।

হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কর্মচারী বা দোকান মালিক ইয়াবা ব্যবসায় জড়িত কিনা তা যাচাই বাচাই করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত