শ্রীমঙ্গল প্রতিনিধি

০৮ জুন, ২০২১ ১৬:০৩

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন প্রেমসাগর হাজরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যুবরণ করায় শ্রীমঙ্গল উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ কে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান এর আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

গতকাল রোববার (৬ জুন) সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব বিগত ২১ মে মৃত্যুবরণ করলে এই আসনটি শূন্য হয়।

এদিকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার আগে প্রেমসাগর হাজরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য প্রয়াত চেয়ারম্যান রণধীর কুমার দেবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।



প্রসঙ্গত, উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব গত ২১ মে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। বর্তমানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাকে।

এর আগে সাবেক চেয়ারম্যান রণধীর কুমার দেব চিকিৎসার জন্য ভারতে গেলে বিগত ৩০ অক্টোবর ২০২০ইং থেকে ২০ ফেব্রুয়ারি ২০২১ইং পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ভাইস-চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।

আপনার মন্তব্য

আলোচিত