০৯ জুন, ২০২১ ১৭:২০
সিলেট নগরীর তালতলায় করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে নুরজাহান রেস্টুরেন্ট ও নবান্ন রেস্তোরার মালিককে এবং লামাবাজারের নুরী রেস্টুরেন্টের মালিককে জরিমানা করেছে সিলেটে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
অভিযানে নুরজাহান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, নবান্ন রেস্তোরাকে ৫ হাজার টাকা ও নুরী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, সরকারির নির্দেশনা মোতাবেক করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সিসিকের ভ্রাম্যমাণ আদালত নগরীতে নিয়মিত অভিযান চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।
তিনি বলেন, নুরজাহান রেস্টুরেন্ট, নবান্ন রেস্তোরায় ও নুরী রেস্টুরেন্ট করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করা হচ্ছিলো। এর দায়ে এই দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য