১২ জুন, ২০২১ ২০:১৩
র্যাব ৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে ৪৬ বোতল বিদেশী মদসহ ৪ জনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ জুন) ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অভিযানে নেতৃত্ব দেন, লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল্লাহ।
র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ভাতেরটেক মুনীপুরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬ বোতল বিদেশী মদ জব্দসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানা মো. আশিক (২১), পিতা- মৃত আলী মন্তাজ। আব্দুর রহমান (২০), পিতা- মৃত রেকমত আলী, উভয় সাং- ডলুরা, থানা- সদর। নুর মোহাম্মদ (৩৫), পিতা- মো. আ. কাশেম। নানু মিয়া (৫৫), পিতা- মৃত আ. ওহাব, উভয় সাং- ভাতেরটেক, থানা- বিশ্বম্ভরপুর, সর্ব জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানায়।
আপনার মন্তব্য