১২ জুন, ২০২১ ২২:৩০
সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমেদ কামরান এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর নয়াসড়ক ব্লক ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
শনিবার (১২ জুন) বাদ যোহর নগরীর নয়াসড়ক জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এবং মানিকপীর টিলায় অসহায়দের মাঝে শিরনী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, ২৬ নং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, নয়াসড়ক ব্লক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আবি আহমেদ, নয়াসড়ক ব্লক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জামিল হুসেন, ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান আহমেদ, ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি ফাহিম আহমেদ, ছাত্রলীগ নেতা অহি, রিপন মল্লিক প্রমুখ।
আপনার মন্তব্য