১৪ জুন, ২০২১ ০০:৫৪
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৫ জুন)। এ উপলক্ষ্যে উপলক্ষ্যে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
রোববার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৪ জুন রাতব্যাপী খতমে কোরআন ও বিশেষ মোনাজাত, ১৫ জুন সকাল ৯টায় মরহুমের কবর জিয়ারত ও মানিক পীর রহ. টিলা সংলগ্ন স্থানে শিরনী বিতরণ, পরে খতমে কোরআন ও বাদ জোহর দোয়া মাহফিল ও শিরনী বিতরণ, বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
এক বার্তায় ডা. আরমান আহমদ শিপলু, মরহুম পিতা বদর উদ্দিন আহমদ কামরানের আত্মারা মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
আপনার মন্তব্য