১৪ জুন, ২০২১ ১৯:২৫
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী জনার্দন বিশ্বাস কোলন ক্যান্সারে আক্রান্ত। তিনি এই কলেজের গণিত বিভাগের মাস্টার্স ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী । শরীরে বাসা বাধা ক্যান্সারের জন্য তার জীবন আজ বিপন্ন।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিযনের বাসিন্দা জনার্দন বিশ্বাস বর্তমানে জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, এরই মধ্যে কোলন ক্যান্সারে আক্রান্ত অংশ অপারেশন করে কেটে ফেলতে হয়েছে। ডাক্তারের ভাষ্যমতে, পুরোপুরি সুস্থ্য হতে ১৪-১৫টি কেমোথেরাপি দিতে হবে।
জনার্দনের পরিবারের সাথে যোগাযোগ করে জানা গেছে, প্রতি থেরাপিতে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হবে, মোটের উপর প্রায় ৫-৬লক্ষ টাকা। এত খরচ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
এ অবস্থায়, জনার্দন বিশ্বাসের চিকিৎসার জন্য গণিত বিভাগের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীরা আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছেন।
রোগীর সাথে যোগাযোগ এর জন্যে:
মিল্টন: ০১৭২৩-৩৩০৩৭৮
(জনার্দন বিশ্বাসের ভাই)
জনার্দন বিশ্বাস: ০১৭৫৪-৮৩৮৩৮০
Sonali Bank, Sylhet Cantonment Branch: Account number: 5628301004656 (Janardhan Biswas)
Dutch Bangla Bank, Account Number: 121-157-5383 (Janardhan Biswas)
আপনার মন্তব্য