১৫ জুন, ২০২১ ১৯:৩৭
‘মেনে চলুন সকল আইন, হবে না দণ্ড হবে না ফাইন।’ ‘হাত ধোয়ার অভ্যাস করি, ঘরের বাইরে মাস্ক পরি’ এই স্লোগানে বুধবার (১৬ জুন) থেকে সিলেট নগরীতে ট্রাফিক পক্ষ পালন করা হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে, ট্রাফিক আইন মানতে এবং উৎসাহিত করতে মহানগরীর ১৩টি পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে।
মঙ্গলবার (১৫ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ে কর্মরত সকল টিআই, সার্জেন্ট, টিএসআইগণকে ট্রাফিক পক্ষ সঠিকভাবে পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
সিলেট নগরীর নাগরিকদের ট্রাফিক পক্ষ সফল ও সার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
আপনার মন্তব্য