মাধবপুর প্রতিনিধি

১৭ জুন, ২০২১ ১৮:৪৫

মাধবপুরে বিভিন্ন দাবি আদায়ে চা শ্রমিকদের মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুরে ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানের বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন করেছে চা শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে চা বাগানে কর্মরত কয়েক শতাধিক নারী পুরুষ চা শ্রমিক মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে চা শ্রমিক নেতারা বলেন, তেলিয়াপাড়া চা বাগানে গৃহ নির্মাণ, চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি সরবরাহ সহ চা শ্রমিকদের অনেক ন্যায্য দাবি দীর্ঘ দিন ধরে পূরণ করা হচ্ছেনা। এনিয়ে চা শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে দাবি পূরণে চা শ্রমিকরা মানববন্ধনে করেছে।

মানববন্ধন চলাকালে ব্যবস্থাপক রফিকুল ইসলাম চা শ্রমিকদের আশ্বাস দেন ২০ জুনের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে বলে জানান। এ সময় শ্রমিক নেতারা হুমকি দেন নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে পুনরায় আন্দোলন করা হবে।

মানববন্ধনে পঞ্চায়েত সভাপতি খোকন পানতাঁতী, সেক্রেটারি লালন পান সহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত