কমলগঞ্জ প্রতিনিধি

২০ জুন, ২০২১ ১৮:৪৭

কমলগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার ঘটনায় আটক ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে শুক্রবার রাতে আমতৈল বালুঘাট নামক স্থানে রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলীকে দুর্বৃত্তরা কুপিয়েছে গুরুতর আহত করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

শনিবার (১৯ জুন) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

রোববার (২০ জুন) সকালে আটককৃতদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মহাদেবের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে বড়চেগ গ্রাম থেকে নাজমুল মিয়া ও রুমন আহমদ এবং মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লা থেকে মোস্তাকিন মিয়াকে আটক করে। রোববার সকালে আটককৃতদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত