চুনারুঘাট প্রতিনিধি

২০ জুন, ২০২১ ২১:০০

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় আহত ৩

হবিগঞ্জের চুনারুঘাটে গাছবাহী ট্রাকের সাথে সিএনজির ধাক্কায় ৩ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২০ জুন) পৌর এলাকার নতুন বাজারের মমিনপুর রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পৌর সভার বড়াইল গ্রামের আ. হোসেনের পুত্র আ. কাশেম(৩৫), দক্ষিণ হাতুন্ডা গ্রামের আনছব আলীর পুত্র মকসুদ আলী (৪৫) ও মুড়ারবন্দ গ্রামের মনছব আলীর পুত্র আ. হক (৩০)।

স্থানীয়রা জানান, ওই স্থানে গাছবাহী ট্রাক দাঁড়িয়ে ছিলো। তখন শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটের পথে আসা একটি সিএনজি ট্রাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৩ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আ. কাসেমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও আ. হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মকসুদ আলী চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চুনারুঘাট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাসমিনা আক্তার পলি আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত