গোলাপগঞ্জ প্রতিনিধি

২২ জুন, ২০২১ ১৪:০৫

গোলাপগঞ্জে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

গোলাপগঞ্জ নিখোঁজের একদিন পর তায়েফ আহমদ (১১) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
সে উপজেলার ভাদেশ্বর ইউপির পশ্চিমভাগ তেরাগুলির উসমান আলী কর্নেলের ছেলে ও স্থানীয় পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।
 
স্থানীয় ও পারিবারিক  সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ির থেকে খেলার উদ্দেশ্যে বের হলে আর আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন  সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি তার সন্ধান পাননি। নিখোঁজের একদিন পর আজ মঙ্গলবার সকালে এক প্রতিবেশী গরুর ঘাস কাটার জন্য গেলে বাড়ির পাশের ডোবায় তায়েফের লাশ ভাসতে দেখতে পান। তাৎক্ষণিক তিনি পরিবারের সদস্যদের খবর দিলে তায়েফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
 
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মহিদুজ্জামান লাভলু বলেন, শিশুটি সহজ সরল প্রকৃতির ছিল।

আপনার মন্তব্য

আলোচিত