নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২১ ১৯:২৫

নগরীতে ১৭০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

সিলেট নগর থেকে ১৭০ লিটার চোলাই মদসহ মো. জাহার আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সে আজমেরীগঞ্জ থানার বিরালীবাগ এলাকার মৃত দরবেশ আলীর ছেলে।

সোমবার (২১ জুন) রাতে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে নগরের সুবিদবাজার থেকে মদসহ তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২২ জুন) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন তার বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর মেজর মো. মঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার নেতৃত্ব দেন।

আপনার মন্তব্য

আলোচিত