সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০২১ ১৯:৫৩

গোয়াইনঘাট থানার নতুন ওসি পরিমল

সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিমল দেব। এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে ছিলেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদের আবেদনের প্রেক্ষিতে তাকে বদলি করে নতুন অফিসার ইনচার্জ হিসেবে পরিমল দেবকে এ দায়িত্ব দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ।

আপনার মন্তব্য

আলোচিত