বড়লেখা প্রতিনিধি

২৩ জুন, ২০২১ ০০:৩৪

বড়লেখায় কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মৌলভীবাজারের বড়লেখায় কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) বড়লেখা পৌর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে সভা হয়।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র কন্ট্রাক্টর আব্দুল লতিফ লতু।

সভায় সর্বসম্মতিক্রমে কন্ট্রাক্টর মহিউদ্দিন গোলজারকে সভাপতি ও জালাল আহমদকে সাধারণে সম্পাদক মনোনীত করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন সহ সভাপতি আশফাক আহমদ, আহমদ শরীফ দেলোয়ার, কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ সনজিৎ দাস, সদস্য ছালেহ আহমদ জুয়েল, নোমান আহমদ, জাবের উদ্দিন, আদিব মজিদ, ফরহাদ আহমদ, সুমন আহমদ ও বিভিন্ন দপ্তরের তালিভুক্ত সকল কন্ট্রাক্টরবৃন্দ কার্যকরি কমিটির সদস্য।

একই সময় সোয়েব আহমদকে প্রধান উপদেষ্টা করে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের অন্যরা হচ্ছেন- মোহাম্মদ তাজ উদ্দিন, আব্দুল লতিফ (লতু), শাহজাহান আহমদ, জাহিদুল ইসলাম মামুন, খলিলুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত