২৩ জুন, ২০২১ ১৬:০৮
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধির লক্ষে সিলেটের গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গোলাপগঞ্জের উদ্যোগে এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতার কোন বিকল্প নেই। দুর্যোগে আমাদের ধৈর্য সহকারে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিদ্যুৎ সহ সকল জরুরি সেবার নাম্বার আমাদের কাছে রাখতে হবে। যাতে যেকোনো বিপদাপদের তাদের জানানো যায়। এতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে এ মহড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অফিসার হাবিবুর রহমান, গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার অজিত কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, আওয়ামীলীগ নেতা তুরন তালুকদার, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হারিছ আলী, স্বেচ্ছাসেবক লীগ গোলাপগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন প্রমুখ।
এ সময় ভূমিকম্পে কি কি করনীয়, বাড়িতে বা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে প্রাথমিকভাবে নেভানো যায়, ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে কিভাবে নিজেকে রক্ষা করা যায় এসব বিষয়ে জনসম্মুখে দেখানো ও বুঝানো হয়।
আপনার মন্তব্য