২৫ জুন, ২০২১ ০১:৪৪
সিলেট এয়ারপোর্ট থানার দলদলী চা বাগান থেকে ৩০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ জুন) রাতে র্যাব-৯ এর একটি দল ওই বাগানে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৪ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানার দলদলী চা বাগানের মদন দাসের বসত ঘরের ভেতর অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ লিটার চোলাই মদ জব্দসহ মো. শমশের উদ্দিন (৫২), রফিক আলী (৩৭) ও মো. সাদ্দাম হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য