সিলেট টুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৫ ০০:১৪

সোহেলকে গ্রেফতারের নিন্দা জানিয়ে সেচ্ছাসেবক দলের বিবৃতি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহিদ সোহেলকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।


 সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহিদ সোহেলকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। তারা সোহেলের মুক্তির দাবি জানান। পৃথক বিবৃতিতে একই দাবি জানিয়েছেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দও।

পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আন্দোলন সংগ্রামের অন্যতম সৈনিক আব্দুল ওয়াহিদ সোহেলকে রাজপথ থেকে সরানোর হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতার নির্যাতন করে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের রাজপথ থেকে সরানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলসহ কারাগারে আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

বিবৃতিদানকারী স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দরা হলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, যুগ্ম আহবায়ক এডভোকেট খালেদ যোবায়ের।

এদিকে, পৃথক বিবৃতিতে সোহেলের মুক্তি দাবি করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজ, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।

 

আপনার মন্তব্য

আলোচিত