০৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১১:০৮
খালেদা জিয়ার উপর মিথ্যা মামলার প্রতিবাদ, হরতাল ও অবরোধের সমর্থনে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। এ সময় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। মঙ্গলবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে নগরীর শাহী ঈদগাহ এলকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে। মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আব্দুল করিম জুনাক, আলী হাসান হাবিব, রুমান আহমদ রাজু , জাবেদুর রহমান জাবেদ প্রমূখ।
প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের তৃতীয় দিন চলছে। লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যেই রবিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার এই হরতাল শুরু হয়। শেষ হবে আগামীকাল বুধবার সকাল ৬টায়।
আপনার মন্তব্য