০৩ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:০২
দেশব্যাপী জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ওসমানীনগরের কুরুয়াবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কুরুয়াবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, ফারুক মিয়া, আব্দুল মতিন, আনহার মিয়া মেম্বার, আব্দুল মছব্বির, স্পেন আওয়ামী লীগ নেতা বদরুল আলম, জেলা ছাত্রলীগ নেতা রশিদুল ইসলাম রাশেদ, আলী হোসেন, দিদার হোসেন সাজু, ব্যবসায়ী ডা. জুলফিকার, আব্দুল আহাদ, নূর মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন- মানুষ হত্যা, অগ্নিসংযোগ তথা নৈরাজ্য কারোই কাম্য নয়। দেশের মানুষ শান্তি আর উন্নয়নের পক্ষে।
এছাড়াও বক্তারা- দেশ ও জনগণের স্বার্থে হরতাল-অবরোধ প্রত্যাহারের মাধ্যমে উন্নয়নের রাজনীতিতে অংশ নেয়ার আহবান জানান।
আপনার মন্তব্য