নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:৪২

পরীক্ষার সময় হরতালের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

চলমান নাশকতা বন্ধসহ এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে সিলেটে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্বনাথ ছাত্র কল্যাণ পরিষদ সিলেটের উদ্যোগে মানববন্ধনে এ প্রতিবাদ জানান তারা। এসময় তাদের সাথে সংহতি প্রকাশ করেন সিলেটে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।

বিশ্বনাথ ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক সোহেল আহমদ মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জাসদ ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা সদস্য সচিব রশিদুল ইসলাম রাশেদ, সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, আব্দুর জব্বার পাপ্পু, শাহিন আহমদ, মহানগর যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইলিয়াসি দিনার, সামাজিক সংগঠন ওসেক এর সাধারণ সম্পাদক ফজলুর রহমান জসিম, সিলেটস্থ জগন্নাথপুর ছাত্রকল্যাণ পরিষদের প্রচার সম্পাদক রুহেল তালুকদার, আওয়ামীলীগ নেতা উনু মিয়া, ছাত্রনেতা আব্দুল মোমিন, বিশ্বনাথ ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, মো: জাকারিয়া, সদস্য সাহেদ আহমদ, রাসেল আহমদ, ফায়জুর রহমান, সালাহ উদ্দিন, ফারুক আহমদ, ছুনু মিয়া, রবিউল, রফিকুল ইসলাম রফিক, রুম্মান, মিটু আহমদ, রায়হান, আজিম, ছায়েম, সাহেদ প্রমুখ।



উল্লেখ্য, সোমবার থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে পরীক্ষা পিছানো হয়। আগামী শুক্রবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে এসএসসি পরীক্ষা। 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত