সিলেট টুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৫ ০১:৫৭

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মকবুল আটক

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ তাকে কদমতলী পয়েন্ট থেকে আটক করে। মকবুল হোসেন কদমতলী এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি কদমতলী পয়েন্টের সাউদিয়া রেস্টুরেন্টের স্বত্তাধিকারী। তাকে ওই রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশ আটক করে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত