মৌলভীবাজার সংবাদদাতা

০৫ ফেব্রুয়ারি , ২০১৫ ১৯:০৩

মৌলভীবাজারে হরতাল-অবরোধ-সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পেট্রোল বোমা মেরে মানুষ পুড়ানো ,শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ও এসএসসি পরীক্ষা কালীন সময়ে হরতাল ও অবরোধ দেয়ার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।

পেট্রোল বোমা মেরে মানুষ পুড়ানো ,শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ও এসএসসি পরীক্ষা কালীন সময়ে হরতাল ও অবরোধ দেয়ার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন  করেছে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।
আজ  (বৃহস্পতিবার) সকাল এগারোটায় প্রেস ক্লাব চত্ত্বরে মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়,কাশিনাথ আলাউদ্দিন স্কল এন্ড কলেজ, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। ঘন্টাব্যাপী  মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা হাতে লিখা প্লেকার্ড ও ফেষ্টুন নিয়ে চলমান হরতাল অবরোধে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত হওয়ায় প্রতিবাদ জানায়। এছাড়া অবিলম্বে হরতাল আর অবরোধের নামে দেশব্যাপী যে হত্যা,সন্ত্রাস,পেট্্েরালবোমা মেরে মানূষ পোড়ানো হচ্ছে তা বন্ধ করার আহবান জানান শিক্ষার্থীরা ।

আপনার মন্তব্য

আলোচিত