সিলেট টুডে রিপোর্ট

০৬ ফেব্রুয়ারি , ২০১৫ ১৬:১৪

ছাত্রদলের হরতালের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

এসএসসি ‘পরীক্ষা ঠেকাতে’ শুক্রবার থেকে সিলেট বিভাগে ছাত্রদলের ডাকা টানা ৩৬ ঘন্টা হরতালের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

"এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কোন পরীক্ষার্থী ভাই-বোনকে নগরীতে যদি কেউ ফুলের ঠুকা ও দেয় তবে এর পরিণাম হবে ভয়াবহ ।"
এসএসসি ‘পরীক্ষা ঠেকাতে’ শুক্রবার থেকে সিলেট বিভাগে ছাত্রদলের ডাকা টানা ৩৬ ঘন্টা হরতালের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার আরো বলেন, সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে তারা পাহারা বসিয়েছেন। সকল সচেতন অভিভাবকদের এই মর্মে আশ্বস্ত করেছেন, যেকোন মূল্যে তারা নাশকতা, বিশৃংখলা সৃষ্টিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। কোন অবস্থায় একটি শিক্ষার্থীরও জীবন নষ্ট হতে দেওয়া হবে না।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার আরো বলেন সকাল ৯টা থেকে আমরা রাজা জি সি হাই স্কুল, অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়, এইডেড উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়েছি। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। তাদের বলেছি, দুশ্চিন্তার প্রয়োজন নেই। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছি। আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। তাদের পাশাপাশি আমরাও রাজপথ পাহারায় থাকবো। নাশকতাকারিদের প্রতিরোধে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।

সমাবেশ পূর্ববর্তী মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারন সম্পাদক এমরুল হাসান, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া। প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক তানভির কবির সুমন। সম্পাদক মণ্ডলীর সদস্য ইমরান চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য কিশোয়ার জাহান সৌরভ, শহিদুল হক রাসেল, আলি হোসেন। মহানগর ছাত্রলীগ নেতা এম.এ মুত্তালিব, কে.সি আকাশ, মুশফিকুর রহমান, মিজানুর রহমান, আরিফ ইসলাম প্রমুখ।

ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাবিব মুহতাদি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নাঈম, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ শানু, সাধারণ সম্পাদক আবু তামিম সিদ্দিকি। ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এহসান হাবীব শিপন সেক্রেটারি মোহন আহমেদ মিলন। সিলেট 'ল' কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জুনেদ আলি, ছালিক আহমেদ, সুজন তালুকদার প্রমুখ।

উল্লেখ্য বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগে হরতাল আহবান করে ছাত্রদল। ছাত্রদল খালেদা জিয়াকে হুকুমের আসামী করে মামলা, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই হরতালের ডাক দিয়েছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত