০৬ ফেব্রুয়ারি , ২০১৫ ২২:৩১
মওদূদীবাদের স্বরূপ উদঘাটন মাহফিলে বক্তারা বলেছেন- জামায়াত-শিবির হচ্ছে রাসুল (সা.) এর দুশমন গড়ার কারখানা। জামায়াত-শিবির মওদূদীবাদে বিশ্বাসী। মওদূদী অত্যন্ত চতুরতার সাথে হযরত মোহাম্মদ (সা.) সহ অন্যান্য নবী রাসুলদের উপর আক্রমণ করেছেন। তাই মওদূদীবাদে বিশ্বাসী জামায়াত-শিবিরকে রুখে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
শুক্রবার সিলেট রেজিস্টারি মাঠে মাওলানা যাকারিয়া আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন মুনাযিরে ইসলাম শায়খুল হাদীস আল্লামা মুফতী নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন মুজাহিদে ইসলাম হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন সাইফী, শায়খুল হাদীস মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মুতিউর রহমান খান, মাওলানা হাফিজ তুফায়েল, মাওলানা হাসান আহমদ, মাওলানা হাফিজ শিহাবুদ্দীন প্রমুখ।
সভাপতিত্ব করেন শায়খুল হাদীস আল্লামা ইঊসুফ, মাওলানা আজমল আলী, মাওলানা আব্দুল বাসিত এবং মাওলানা মামুনুর রশীদ চৌধুরী ।
আপনার মন্তব্য