০৭ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:৫৬
সিলেট নগরীর বনকলাপাড়া থেকে বিএনপি নেতা শফিককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এসআই শফিকুর রহমান।
এসআই শফিক জানান, শফিক নগরীর বিভিন্ন স্থানে নাশকতা কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক ও গাড়ি ভাঙচুরের মোট চারটি মামলা রয়েছে। তিনি "কালা শফিক" নামেও পরিচিত।
আজ শনিবার কোর্টের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হবে।
আপনার মন্তব্য