০৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:৪৮
বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও স্থানীয় ছাত্রদলের ডাকে সিলেটে হরতালের মধ্যে দ্বিতীয় দিনেও কোন রকম সমস্যা ছাড়াই নিরাপদেই অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ।
সিলেট শহর ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে এসএসসি পরীক্ষার্থীরা সকল ভয় আর শঙ্কা উপেক্ষা করেই নিজেদের জীবনের গুরুত্বপূর্ন এই পাবলিক পরীক্ষা দিয়ে যাচ্ছেন ।
এদিকে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও প্রসাশনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে ।
নগরীর কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় ভেতরে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিচ্ছেন আর বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন ।
আপনার মন্তব্য