০৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১৬:৩৮
আকস্মিকভাবে জীবনের মায়া ত্যাগ করে চলে যাওয়া গণজাগরণ মঞ্চ মৌলভীবাজারের মুখপাত্র নাসির জামানের মরদেহে শ্রদ্ধা আর ভালোবাসা জানান মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ ।
আজ বিকেল আড়াইটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নাসির জামানের মরদেহ স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে নেওয়া হয় ।সেখানে জেলা গনজাগরন মঞ্চের আহবায়ক তরুন সাংস্কৃতিক কর্মি নাসির জামানকে শ্রদ্ধা জানাতে সমবেত হন জেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
পরে মরদেহে পুস্পস্তবক অর্পন করেন সাংস্কৃতিক কর্মি সংসদ,শিল্পকলা একাডেমী,উদীচী শিল্পী গোষ্ঠী,আওয়ামী শিল্পী গোষ্ঠী,চিরন্তনী লোকগানের দল,সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট, ছাত্র ইউনিয়ন,মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র মিলন মেলা উদযাপন পরিষদ, অরুনোদয়,গান পাঠশালা ও নক্ষত্র পরিবার, রেডিও পল্লীকন্ঠ ,বঙ্গবন্ধু পজন্মলীগ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তাছাড়া গনজাগরন মঞ্চের জেলা আহবায়ক নাসির জামানের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন গনজাগরন মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকার,ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাধারন সম্পাদক কাজী মুকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। পরে জানাজার জন্য মরদেহটি মৌলভীবাজার শাহী ঈদগাহ মাঠে নেয়া হয়। মাগরিবের নামাজের পর গ্রামের বাড়ী শাহবন্দর পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন করা হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৪ বছর। তিনি স্ত্রী,৪বছরের একমাত্র সন্তান , মা ,বোন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আপনার মন্তব্য