মৌলভীবাজার সংবাদদাতা

০৮ ফেব্রুয়ারি , ২০১৫ ২১:৫১

মৌলভীবাজারে ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ

বিএনপি-জামায়াত কতৃক দেশব্যাপী হত্যা,সন্ত্রাস, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও এসএসসি পরীক্ষা কালীন সময়ে অবরোধ-হরতাল দেয়ার প্রতিবাদে মৌলভীবারে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা ১৪ দল ।

বিএনপি-জামায়াত কতৃক দেশব্যাপী হত্যা,সন্ত্রাস, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও এসএসসি পরীক্ষা কালীন সময়ে অবরোধ-হরতাল দেয়ার প্রতিবাদে মৌলভীবারে  মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা ১৪ দল ।
আজ  (রোববার) বিকেলে শহরের চৌমোহনা চত্ত্বরে জেলা ১৪ দলের সমন্বয়ক আজিজুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, জেলা জাসদ সাধারন সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, মুক্তিযোদ্ধা সজল চক্রবর্ত্তী,  জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, ডা: গোপেশ চন্দ্র দাশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা ন্যাপের সাধারন সম্পাদক নীহারেন্দু হোম , জেলা শিল্পকলা সম্পাদক এমদাদুল হক মিন্টু সহ ১৪ দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন আন্দোলনের নামে নাশকতা, পেট্্েরালবোমা মেরে মানূষ পোড়ানো কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। ২০ দলীয় জোট জঙ্গীবাদী তৎপরতা চালিয়ে দেশে আইএস ধারার রাজনীতি শুরু করেছে। এদের হাত থেকে দেশকে রক্ষায় জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত