সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:৫৮

কামাল বাজারে বসতঘরে অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষতি

সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকায় আগুনে পুড়ে প্রায় ৭০ ফুট লম্বা একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকায় আগুনে পুড়ে প্রায় ৭০ ফুট লম্বা একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। সোমবার সকাল সোয়া ৭টায় কামাল বাজারের খাড়ারপার গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক ছানাবর আলী, এখলাছুর রহমান ও দুলাল মিয়া।

ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে খাড়ারপার গ্রামের রাকিব আহমদ রুবেল জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ছুটে যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নেভাতে সক্ষম হন। তবে এর আগে পুরো ঘর ও ঘরে রাখা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে প্রায় ৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান রাকিব।

আপনার মন্তব্য

আলোচিত